September 23, 2026, 7:41 pm
শিরোনাম:
রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে চান মো. খোরশেদ আলম খোকন প্রশাস‌নের তৎপরতায় সন্ধান মি‌লে‌ছে রায়পু‌রের নি‌খোঁজ দুই শিক্ষার্থীর রায়পুরে বিএনপি থেকে মেম্বার প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করলেন মোস্তফা কামাল বাহাদুর নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টা পার হলেও কোন তথ্য উদঘাটন করতে পারেনি রায়পুর থানা পুলিশ দৈনিক মাতৃজগতের রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন  আব্দুর রহমান চৌধুরী চর মোহনা ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান সুমন মেম্বার প্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করলেন হারুন বকশি রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার নিজ ওয়ার্ডের কর্মীসভা ঘিরে নিলয় নাজমুলের প্রচারণা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

প্রশাস‌নের তৎপরতায় সন্ধান মি‌লে‌ছে রায়পু‌রের নি‌খোঁজ দুই শিক্ষার্থীর

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

দেশ‌দিগন্ত অনলাইন ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর সন্ধান মিলেছে। পরে জানা গেছে, তারা পরিবারের সদস্যদের না জানিয়ে ঘুরতে গিয়েছিল। এ ঘটনায় কয়েক দিন ধরে উদ্বেগের মধ্যে ছিল তাদের পরিবার। তাদের সন্ধানে পুলিশও তৎপর ছিল।

সন্ধান পাওয়া দুই শিক্ষার্থী হলো কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪) এবং চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের ছেলে মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)। সায়েম রায়পুর এল এম পাইলট উচ্চবিদ্যালয়ের এবং মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে দুজনই নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। প্রথমে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেন। কোথাও সন্ধান না পেয়ে সোমবার রাতে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর স্বজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও পরিচয় দিয়ে সন্ধান চেয়ে পোস্ট করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে তাদের সন্ধানে পুলিশও তৎপর হয়। পরে পুলিশের সহায়তায় দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও তারা সেখানে যায়নি। পরিবারের সদস্যদের না জানিয়ে তারা ঘুরতে গিয়েছিল।

সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, সন্তানরা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় তাঁরা দুশ্চিন্তায় পড়ে যান। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি থানায় জিডি করেন। পরে পুলিশ তাদের সন্ধান করে দেয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে থানায় পৃথক জিডি করা হয়েছিল। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তাদের সন্ধানে কাজ করেছে। পরে তাদের সন্ধান পাওয়া যায়।

ওসি আরও বলেন, পরিবারের সদস্যদের না জানিয়ে ঘুরতে যাওয়ার পর তাদের নিখোঁজ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়। এতে তাদের সন্ধানে পুলিশ ও প্রশাসনকে সময় দিতে হয়েছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা