October 4, 2026, 9:00 pm
শিরোনাম:
বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫ বছর ধরে চা বিক্রি করে জীবিকা, অসহায় মাঈন উদ্দিনের পাশে দাঁড়ানোর আহ্বান রায়পুরে রাস্তার ওপর সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, নেই শৃঙ্খলা শোক সংবাদ বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ বন্ধ, বেকার প্রায় দুই হাজার শ্রমিক স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ জাতীয় পূজা উদ্‌যাপন পরিষদের উপজেলা সম্পাদক নির্বাচিত প্রদীপ কুমার রায়কে রায়পুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা রায়পুরে তীব্র যানজটে অতিষ্ঠ জনজীবন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

Reporter Name

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম।
অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন—বিইআরসি।
রোববার, ৪ অক্টোবর বিকেলে নতুন এই দাম ঘোষণা করা হয়। ঘোষিত দাম আজ বিকেল থেকেই কার্যকর হয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ২৫২ টাকা।
এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।
আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি, জাহাজ ভাড়া ও আমদানি ব্যয় বেড়ে যাওয়াকে দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে থেকেই দেশের বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের সরবরাহ সংকট এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ ছিল। কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়।
নতুন করে দাম বাড়ায় সিলিন্ডারনির্ভর পরিবারগুলোর রান্নার খরচসহ বিভিন্ন ব্যবসা ও পরিবহন খাতেও ব্যয়ের চাপ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা