June 7, 2026, 11:17 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মাদকমুক্ত লক্ষ্মীপুর-২ গড়তে দ্রুত অভিযান: এমপি আবুল খায়ের ভূঁইয়া

Reporter Name

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর -২ রায়পুর ও সদর আংশিক আসনের নব নির্বাচিত এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীপুর-২ আসনকে মাদকমুক্ত করতে দ্রুত সময়ের মধ্যেই আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আজ সোমবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য। আপনাদের মহামূল্যবান ভোটে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। তাই আপনাদের প্রত্যাশা পূরণ করা আমার দায়িত্ব।

নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২-এর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে মাদক। নির্বাচনের আগে বিভিন্ন সভা-সমাবেশ ও নির্বাচনী ইশতেহারে তিনি মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছেন।
তিনি আরও বলেন, একটি নিরাপদ, জনবান্ধব, উন্নয়নশীল ও বাসযোগ্য শহর গড়তে হলে মাদক নির্মূল করা অত্যাবশ্যক। মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই এর বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে দাঁড়াতে হবে।

সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া মাদকবিরোধী অভিযানে প্রশাসনকে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে অনুরোধ করেন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলারও ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সচেতনতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের মাধ্যমে খুব দ্রুতই লক্ষ্মীপুর-২ আসনে একটি মাদকমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা