June 8, 2026, 4:06 am
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মান্দারীতে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

Reporter Name

‌দেশ দিগন্ত ডেস্ক:
লক্ষ্মীপুরের মান্দারীতে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজ সংলগ্ন মাছ বাজারের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেলাল হোসেন ওরফে বেলাল (৪৮), পিতা মৃত শাহাব উদ্দিন (হেঞ্জা), মাতা সামছুননাহার বেগম, সাং পাঁচঘরিয়া (সুবের বাড়ি), থানা চাটখিল, জেলা নোয়াখালী,
মো. আরিফ (৩৬), পিতা নুরুল ইসলাম, সাং পূর্ব চর মনসা, সলিংয়ের মাথা, ৬ নম্বর ওয়ার্ড, থানা লক্ষ্মীপুর সদর, জেলা লক্ষ্মীপুর, এবং মো. ফাহিম (২১), পিতা নুর হোসেন, মাতা নাজমা আক্তার, সাং রাজিবপুর (আব্দুল হাজী বাড়ি), ১৩ নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা।

লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের কাছ থেকে একটি একনলা দেশীয় এলজি বন্দুক এবং পাঁচ রাউন্ড কার্তুজ (দুটি সবুজ, একটি নীল, একটি লাল ও একটি কালো) উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা