ডেস্ক নিউজ:
মালদ্বীপের দিগুড়া (Dhigurah) দ্বীপে একটি নির্মাণাধীন ভবনের শ্রমিক আবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন বাংলাদেশী প্রবাসী কর্মী নিহত হয়েছেন এবং আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ২০২৬ সালের ১২ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে (১৩ মার্চ শুক্রবার ভোরে), যখন শ্রমিকরা সেহরি তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ঘটনার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
বাংলাদেশ হাইকমিশন নিহত ৫ জন এবং চিকিৎসাধীন ২ জন বাংলাদেশীর নাম প্রকাশ করেছে। নিহতরা হলেন:
১। জনাব তাজ উদ্দিন ইসলাম
২। জনাব মো: সদর আলী
৩। জনাব মো : রবিন মোল্লা
৪। জনাব সফিকুল ইসলাম
৫। জনাব মো: নূরনবী সরকার
গুরুতর আহত দুইজন হলেন
১। জনাব জামাল উদ্দিন
২। জনাব সাদ্দাম হোসেন
জানাযায় ওই শ্রমিক আবাসে মোট ৩৮ জন বাংলাদেশী কর্মী বসবাস করতেন। বিস্ফোরণের সময় বেশিরভাগ শ্রমিক ঘুমিয়ে থাকলেও ৭ জন মারাত্মকভাবে দগ্ধ হন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা দগ্ধদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে ৫ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালের আইজিএম (IGM) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তারা আহতদের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।