September 7, 2026, 8:15 am
শিরোনাম:
রায়পুরে গভীর রাতে ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন মিটার বসার আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল! জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রায়পুরে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ও অপকর্মের অভিযোগ লক্ষ্মীপুরে জামাল শন পাপড়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা রায়পুরে এখনো জ্বলছে লাকড়ির চুলা, ঐতিহ্য ধরে রেখেছে ‘বড় মিয়ার চায়ের দোকান’ রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ৪ নম্বর ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ গড়ার অঙ্গীকার সুমন হাওলাদারের রায়পুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মালয়েশিয়ায় ট্রাভেল পারমিট নিতে যে‌য়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু!

দেশ দিগন্ত ডেস্ক


মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পারমিট নিতে এসে গত ১৩ এপ্রিল ২০২৬ (সোমবার) অরুণ (৪৪) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম অরুণ, যিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামের সোলেমান হায়দারের পুত্র।
সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
অরুণ তার স্ত্রী শাহানাজ শরীফসহ ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য বেলা ১১টার দিকে দূতাবাসে উপস্থিত হয়েছিলেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে হাইকমিশন কর্তৃপক্ষ মানবিক কারণে দ্রুত পারমিট ইস্যুর প্রক্রিয়া শুরু করেছিল।
অপেক্ষমাণ থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। অ্যাম্বুলেন্সে আসা প্যারামেডিক নার্স তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা