July 25, 2026, 12:18 am
শিরোনাম:
রায়পুর পৌর ২ নং ওয়ার্ডে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড রায়পুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, লাইভে এসে ক্ষমা চাইলেন প্রবাসী রুবেল রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ‎ রায়পুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী রায়পুরে প্রবাসীর বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ বান্দরবানে মানবতার অনন্য দৃষ্টান্ত: নির্যাতিত মুসলিম নারীকে উদ্ধার করে পাশে দাঁড়ালেন মারমা নারী ম্রানুচিং মারমা সরকারি উদ্যোগে ১৪শ বৈদ্যুতিক বাস আসছে ঢাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৬ আগস্ট মাসে প্রবাসী কা‌র্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০টি বিশেষ সুবিধা আনারসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

আবু মুসা মোহন


‎আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ থেকে বাসাবাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
‎স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যায়। এতে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
‎এলাকাবাসী জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত সড়কটি মেরামত করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
‎স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা