আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজিবাড়ি এলাকার বাসিন্দা সোহাগ (২৭) নামে এক অটোচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোহাগ ওই এলাকার তাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।