April 22, 2026, 10:51 am
শিরোনাম:
রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম! লক্ষ্মীপুর রামগতি‌তে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল জব্দ! গ্রেফতর ১ জন শত বছরের মীরগঞ্জ বাজার দেউলিয়ার পথে: মসজিদের জমি রক্ষায় ফুঁসে উঠেছে এলাকাবাসী রায়পুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে অপহরণের ১৮ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী কারাগারে

Reporter Name

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের ১৮ দিন পর এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মো. শামীম ওসমান (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে তাকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত শামীম রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী রায়পুর উপজেলার একটি স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ২৮ মে সকাল বেলায় স্কুলে যাওয়ার পথে শামীম ওসমান একটি সিএনজি চালিত অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত স্থানে গোপনে রাখে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর নিখোঁজের ব্যাপারে নিশ্চিত হয়ে ৩০ মে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। পরিশেষে, প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীর অবস্থান চিহ্নিত করে কিশোরীকে উদ্ধার এবং শামীমকে গ্রেপ্তার করা হয়।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, “অভিযোগ পাওয়ার পরই আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। একাধিক অভিযান পরিচালনার পর ভুক্তভোগী কিশোরীকে নিরাপদে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরীর পরিবার ও স্থানীয়রা পুলিশ প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা