July 25, 2026, 2:10 am
শিরোনাম:
রায়পুর পৌর ২ নং ওয়ার্ডে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড রায়পুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, লাইভে এসে ক্ষমা চাইলেন প্রবাসী রুবেল রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ‎ রায়পুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী রায়পুরে প্রবাসীর বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ বান্দরবানে মানবতার অনন্য দৃষ্টান্ত: নির্যাতিত মুসলিম নারীকে উদ্ধার করে পাশে দাঁড়ালেন মারমা নারী ম্রানুচিং মারমা সরকারি উদ্যোগে ১৪শ বৈদ্যুতিক বাস আসছে ঢাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৬ আগস্ট মাসে প্রবাসী কা‌র্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০টি বিশেষ সুবিধা আনারসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী

Reporter Name

লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া মোল্লার হাট এলাকার কয়ালবাড়ি নামক স্থানে একটি ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন ও পণ্যবাহী ট্রাক-পিকআপ চলাচল করে। উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের আফসার উদ্দিন কয়ালবাড়ি সংলগ্ন ২ ও ৩ নং ওয়ার্ডের সীমান্তবর্তী খালের উপর অর্ধ শতাধিক বৎসর আগে নির্মিত একটি সরু ব্রীজ অত্যন্ত ঝুকিপূর্ণ হওয়ায় তা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ইতিমধ্যে ব্রীজটির দু পাশের রেলিং সম্পূর্ণ ভেঙে পড়ে গিয়েছে। এবং ব্রীজের উপরের অংশে কয়েক স্থানে গর্ত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও অবহেলায় পড়ে আছে।ব্রিজটি অল্প অল্প করে ভাঙতে ভাঙতে বর্তমানে একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিপদজনক জেনেও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শতাধিক গাড়ি,পণ্যবাহী ট্রাক,ট্রলি ,পিকাপ ভ্যান চলাচল করছে।এ ব্রীজ দিয়ে জোড়পুল টু মোল্লার হাট ও কেরোয়া ইউনিয়ন পরিষদে যাতায়াতের জন্য একমাত্র গুরত্বপূর্ন সড়ক । ব্রীজের দুই পাশের রেলিংয়ের সম্পূর্ণ অংশ ধসে পড়েছে বহু আগেই । ব্রীজের রেলিং না থাকায় কয়েকটি গাড়ি খালে পড়ে মারাত্মক দুর্ঘটনার ঘটনা ও ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে। ব্রিজটির উপর এবং নিচের অংশে বেশ কিছু স্থানের ঢালাই ধ্বসে গিয়ে ভেতরের রডগুলো বের হয়ে আছে। এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল করার ফলে বর্তমানে ব্রিজটি দিয়ে একটি সাধারণ যানবাহন চলাচল করলেও থরথর করে কাঁপতে শুরু করে।
স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক সেলিম কয়াল জানান , দীর্ঘদিন ধরে এই সড়কের ব্রিজটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে।ব্রিজটির অবস্থা খুবই নাজুক হওয়ায় খুব ভয়ে ভয়ে যানবাহন চলাচল করে।দৈনিক শতাধিক গাড়ি এ সরু ও জরাজীর্ণ ব্রীজ দিয়ে চলাচল করে।আমি এলাকাবাসীর পক্ষ থেকে এখানে একটি নতুন ব্রীজ নির্মানের জন্য লক্ষ্মীপুর – ২ (রায়পুর) আসনের মাননীয় এম পি মহোদয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা