September 5, 2026, 5:08 am
শিরোনাম:
জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রায়পুরে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ও অপকর্মের অভিযোগ লক্ষ্মীপুরে জামাল শন পাপড়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা রায়পুরে এখনো জ্বলছে লাকড়ির চুলা, ঐতিহ্য ধরে রেখেছে ‘বড় মিয়ার চায়ের দোকান’ রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ৪ নম্বর ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ গড়ার অঙ্গীকার সুমন হাওলাদারের রায়পুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সৌদিতে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা! বান্দরবানে বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি, প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ও অপকর্মের অভিযোগ

আবু মূসা মোহন

রায়পুর (লক্ষ্মীপুর), ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর চরবংশী ইউনিয়নে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আলমগীর দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অনৈতিক ও অপকর্মের সঙ্গে জড়িত। এতে এলাকার সামাজিক পরিবেশ ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেন স্থানীয় বাসিন্দারা।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে।
তবে এসব অভিযোগের বিষয়ে আলমগীরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা