আরিফ হোসেন রুদ্র রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. সুমন হাওলাদার ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সম্প্রতি ৪ নম্বর ওয়ার্ডবাসী ও সুধীজনের উদ্দেশে দেওয়া এক খোলা বক্তব্যে তিনি এসব অঙ্গীকারের কথা জানান।
মো. সুমন হাওলাদার বলেন, জনসেবায় যুক্ত হওয়ার ক্ষেত্রে সততা, পারিবারিক সুনাম ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন। তার রাজনীতির মূল লক্ষ্য প্রতিহিংসা নয়, বরং উন্নয়ন ও জনকল্যাণ।
তিনি বলেন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. জাকির হোসেন আকাশ জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নির্বাচনে জয়ী হলে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি ৪ নম্বর ওয়ার্ডকে রায়পুর উপজেলার একটি দৃষ্টিনন্দন ও সফল ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।
সুমন হাওলাদার আরও বলেন, তিনি কোনো পদ-পদবি কিংবা ক্ষমতার দাপট দেখাতে চান না। বরং ওয়ার্ডবাসীর একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় তাদের পাশে থাকতে চান।
নির্বাচিত হলে তার অঙ্গীকারের মধ্যে রয়েছে—ওয়ার্ডের গরিব, দুস্থ ও অসহায় মানুষের কাছে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়া, কোনো ধরনের স্বজনপ্রীতি ও বৈষম্য ছাড়াই নাগরিকদের অধিকার নিশ্চিত করা এবং তরুণ ও নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, শান্তিময় ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলা।
তিনি বলেন, “আমার রাজনীতি প্রতিহিংসার নয়, উন্নয়নের।”
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার সুযোগ দিতে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।