August 28, 2026, 6:23 pm
শিরোনাম:
রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময় রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা

Reporter Name

দেশ দিগন্ত অনলাইন ডেস্ক:

লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করায় ৪ জনকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ বাস্তবায়নে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনগণের চলাচল ও শান্তি বিঘ্নিত করার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারা লঙ্ঘনের দায়ে মোট ৪টি মামলা করা হয়। এসব মামলায় ৪ জনকে সর্বমোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান চলাকালে জনসাধারণকে পৌর আইন মেনে চলার এবং ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়।

অভিযানে বাংলাদেশ পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা