September 8, 2026, 11:34 am
শিরোনাম:
লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট অভিযানে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা রায়পুরে গভীর রাতে ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন মিটার বসার আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল! জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রায়পুরে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ও অপকর্মের অভিযোগ লক্ষ্মীপুরে জামাল শন পাপড়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা রায়পুরে এখনো জ্বলছে লাকড়ির চুলা, ঐতিহ্য ধরে রেখেছে ‘বড় মিয়ার চায়ের দোকান’ রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট অভিযানে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত অভিযানে যথাযথ লাইসেন্স না থাকা, খাদ্যের মান নিয়ন্ত্রণ না করে বাজারজাত করা এবং খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় বেকারি প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া, অভিযানে আরও দুটি প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মো. তাইজুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা