November 26, 2026, 3:09 pm
শিরোনাম:
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রায়পুর পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই হোটেল ও এক দোকানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা জনগণের সেবা ও ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান হতে চান শাহিন আলম লক্ষ্মীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: পানিসম্পদ মন্ত্রী এনসিপির কেন্দ্রীয় নেতার বাড়িতে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ রামগঞ্জে জননী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ রাজধানীতে আটক সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, হস্তান্তর পুলিশের কাছে রায়পুর সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ, প্রধান অতিথি এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুর সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ, প্রধান অতিথি এমপি আবুল খায়ের ভূঁইয়া
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

Reporter Name

 

রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ। অভিযানে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও রানিং ইউপি সদস্য ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি চালানো হয়।

এ সময় গোডাউন ও দোকানগুলোতে মজুত করা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুত করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করে প্রশাসন।

উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান ও একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা