August 26, 2026, 3:37 pm
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল

আবু মুসা মোহন

‎আবু মুসা মোহন:-
‎লক্ষ্মীপুরের রায়পুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দোকানের সব মালামাল ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় একমাত্র জীবিকার উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দোকান মালিক মোস্তফা কামাল।
‎ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালাগাজীর দরজা সংলগ্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত মোস্তফা কামাল নিজেই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ দোকান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আগেই পুরো দোকানটি ভস্মীভূত হয়ে যায়।
‎ক্ষয়ক্ষতির বিবরণে জানা গেছে, দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ৭ হাজার টাকা, একটি ফ্রিজ, টেলিভিশন, কোমল পানীয়সহ বিভিন্ন পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের ধারণা, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
‎ক্ষতিগ্রস্ত মোস্তফা কামাল কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই ছোট দোকানটাই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের ভরসা। আগুনে সব শেষ হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ নিঃস্ব। পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।”
‎এ ঘটনায় এলাকায় চরম মানবিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, নিম্ন আয়ের এই পরিবারটির জন্য দ্রুত সহায়তা না এলে তাদের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে।
‎এদিকে বিশিষ্ট সমাজসেবক বেল্লাল হোসেন হাওলাদার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তার আওতায় আনা জরুরি। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করছি।
‎মানবিক সহায়তার আবেদন জানিয়ে এলাকাবাসী বলেন, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে মোস্তফা কামাল আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন। অন্যথায় একটি পরিবার চরম দারিদ্র্যের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা