July 7, 2026, 4:35 am
শিরোনাম:
রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎ রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি! চার দিনেও মেলেনি হত্যার মোটিভ! রায়পুরে বামনি–কবিরহাট–রবিদাস সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে গলদা রেণু ধরায় মোবাইল কোর্টের অভিযান, দুইজনকে ৪৫ হাজার টাকা জরিমানা

দেশ দিগন্ত ডেস্ক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে নদীতে গলদা রেণু ধরার অপরাধে দুইজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান কাউছারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর বিভিন্ন ধারায় এ দণ্ড দেওয়া হয়।
৪ ও ৫ মে (সোমবার ও মঙ্গলবার) পৃথক অভিযানে নদীতে অবৈধভাবে গলদা রেণু আহরণের সময় তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—উত্তর চরবংশী ইউনিয়নের খাশের হাট এলাকার ইউনুস বকাউলের ছেলে মো. শাকিল মিয়া (২২) এবং একই ইউনিয়নের দাদন বেপারীর ছেলে পারভেজ (২৪)।
এর মধ্যে শাকিল মিয়াকে আইনের ৫ ধারায় ২০ হাজার টাকা এবং পারভেজকে ৫ (১১) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা ১২ ভ্যারেল গলদা রেণু নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন জানান, নদীতে গলদা রেণু আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “অবৈধভাবে রেণু আহরণ বন্ধ না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা