October 27, 2026, 12:04 am
শিরোনাম:
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ঝুঁকিপূর্ণ সড়ক অংশে দুর্ঘটনার আশঙ্কা

Reporter Name

‎
‎আবু মুসা মোহন :- রায়পুর উপজেলার রাখালিয়া বাজারের একটু সামনে সড়কের একটি অংশ মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে গভীর খাদ থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
‎
‎প্রতিদিন এই পথে শত শত যানবাহন ও পথচারী চলাচল করে। কিন্তু ঝুঁকিপূর্ণ স্থানটি চিহ্নিত না থাকায় দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।
‎
‎স্থানীয়রা বলেন, “এখানে যদি একটি গাড়ি পড়ে যায়, তাহলে উদ্ধারের সুযোগও কম। বহুবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
‎
‎এ বিষয়ে এলাকাবাসী রাস্তাটি সংস্কার ও নিরাপত্তা চিহ্ন বসানোর দাবি জানিয়েছেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা