নিজস্ব সংবাদ দাতা:
শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপের প্রবেশপথ ও সড়ক সংস্কার এবং প্রতিমা বিসর্জনের ঘাটের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের চিহ্নিত বিভিন্ন পূজামণ্ডপের প্রবেশপথ ও সড়ক সংস্কারের স্থান এবং বিসর্জন ঘাটের পরিস্থিতি গত শুক্রবার ৯ অক্টোবর
সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় এবং পৌর মহাশ্মশান কমিটির সভাপতি বাবু উত্তম কুমার রায়সহ অন্যরা।