October 26, 2026, 3:09 pm
শিরোনাম:
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Reporter Name

‎
‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:
‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের নতুন চৌকিদার বাড়ির একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎
‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, লাশটি বাইরে থেকে এনে ওই পুকুরে ফেলা হয়েছে।
‎
‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা