October 23, 2026, 1:00 pm
শিরোনাম:
পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী শতাধিক মানুষ পেলেন চিকিৎসাসেবা ও চশমা

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা ক্যাম্প। প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সোমবার ১১ মে ফিজিওথেরাপি ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় শতাধিক সেবাপ্রত্যাশীকে।

ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর উল্যা দুলাল। প্রধান অতিথির বক্তব্যে সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু বলেন, সমাজের প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের কার্যক্রম। এই ক্যাম্প তারই একটি অংশ।

সেবাগ্রহীতাদের মধ্যে যারা চোখে ঝাপসা দেখেন বা নিকট দৃষ্টিতে সমস্যায় ভুগছেন—তাদের চক্ষু পরীক্ষা করে দেওয়া হয় চশমা। ব্র্যাক-এর সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়। প্রবীণ নারীরা বললেন, “চোখে আবার দেখতে পাচ্ছি—এ যেন নতুন জীবন!” ফিজিওথেরাপি সেবা দেওয়া হয় হাঁটতে কষ্ট হয় এমন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের। অসহায় এক বৃদ্ধা বলেন, “বাড়ি থেকে বের হতেও পারতাম না, আজ শরীরে একটু আরাম লাগছে।”

প্রতিষ্ঠানটি জানায়, রায়পুর ও হায়দারগঞ্জে স্থায়ীভাবে দুটি ফিজিওথেরাপি সেন্টার পরিচালিত হচ্ছে। নিয়মিত সেবার অংশ হিসেবে তারা কাজ করে যাচ্ছে অসহায় মানুষের পাশে।

এই ক্যাম্প যেন ছিল শুধুই চিকিৎসা নয়—একটি মানবিক সেতুবন্ধন।
একদিনের আয়োজন হলেও তার প্রভাব দীর্ঘমেয়াদি। বঞ্চিত মানুষের মুখে ফিরেছে আশার আলো। প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা