June 8, 2026, 1:19 pm
শিরোনাম:
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ব্যবসায়ী সুবাস খলিফার পরলোক গমন

প্রদীপ কুমার রায়

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
রায়পুর বাজারের পরিচিত মুখ, সবার প্রিয় সুবাস খলিফা আর নেই। সোনালী ব্যাংক রোডের কাপড় ব্যবসায়ী বাবু সুবাস দাস (৮০) দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিচিতজনদের কাছে তিনি ছিলেন সহজ-সরল, আন্তরিক ও মানবিক একজন ধর্মপ্রাণ মানুষ। জীবনের দীর্ঘ পথচলায় তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন নিঃশব্দে, বিনয় আর আচরণের মাধুর্যে।
মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে পৌর মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রায়পুর শাখার সভাপতি দিলিপ কুমার বনিক ও সাধারণ সম্পাদক শংকর মজুমদার, রায়পুর বাজার বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সবুজ সেনা খেলাঘর আসরের সভাপতি প্রদীপ কুমার রায় এবং সনাতনী যুব সংঘের সভাপতি সুভাস রায়। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সুবাস খলিফার চলে যাওয়া যেন রায়পুরের একটি পরিচিত অধ্যায়ের অবসান। মানুষের হৃদয়ে রেখে যাওয়া তার স্মৃতি, স্নেহ আর সহজ হাসি দীর্ঘদিন বেঁচে থাকবে প্রিয়জনদের মনে।

প্রদীপ কুমার রায়
01712659510


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা