June 15, 2026, 8:50 pm
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে যানজট নিরসনে যৌথ অভিযান, ৩১ হাজার টাকা জরিমানা

Reporter Name

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর।
রায়পুর পৌর শহরে দীর্ঘদিনের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওসমান চত্বর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইমরান খানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সিএনজি, অটোরিকশা ও বিভিন্ন যানবাহন থেকে মোট ৩১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ফুটপাত দখলমুক্ত করতে প্রায় ৮টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, থানা থেকে পৌরসভা পর্যন্ত রায়পুর-ফরিদগঞ্জ মহাসড়কের দুই পাশের অর্ধেক জায়গা দোকানদারদের মালামাল, সিএনজি, অটোরিকশা ও ভ্যান দখল করে রাখায় চলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়। পৌর প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও কিছুদিনের মধ্যেই ফুটপাত ও রাস্তার অংশ আবার দখলে চলে যায়, ফলে যানজট নিরসন কার্যত অসম্ভব হয়ে পড়ে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ১৩টি মামলা দায়ের করে ৩১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করে। এছাড়া ৮টি অস্থায়ী দোকান উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইমরান খান বলেন, দখলমুক্ত করতে এর আগেও একাধিক অভিযান চালানো হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তাই এবার গাড়ি প্রতি জরিমানা ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যানজট ও দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা