আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ কুচিয়ামারা এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রোববার (আজ) সকালে নতুন ব্রিজ বেড়ীর পাশ থেকে শুক্কুর (২২) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপরে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে হাজিমারা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।