August 25, 2026, 7:01 am
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে (লক্ষ্মীপুর) চরবংশীতে জ‌মির বি‌রোধে দু প‌ক্ষের ম‌ধ্যে দেশীয় আস্ত্র নি‌য়ে সংঘর্ষ, আহত ১০

Reporter Name

রায়পুর প্রতি‌নি‌ধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের বেপারী বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
আহতরা হলেন—উত্তর চরবংশী ইউনিয়নের আনোয়ার বেপারী (৪৫), তার ভাই কাদির বেপারী (৫০), ভাতিজা রুহুল আমিন বেপারী (৩৮) এবং প্রতিপক্ষ দক্ষিণ চরবংশী ইউনিয়নের হযরত আলী বেপারী (৬৫), তার ছেলে হারুন বেপারী (৩৭), ভাই মান্নান বেপারী (৫০) ও পুত্রবধূ ঝর্ণা আক্তার (৩২)। গুরুতর আহত ঝর্ণা আক্তারের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে আনোয়ার বেপারী ও হারুন বেপারী পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায়। এর জেরে কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ য‌ায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা