September 14, 2026, 3:45 am
শিরোনাম:
রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ ভোটের মাঠে চমক!৭ নং বামনীর ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তারেক রাজনৈতিকভাবে হেয় করতেই ষড়যন্ত্র’—সংবাদ সম্মেলনে বিএনপি, পরোয়ানা প্রত্যাহারের দাবি লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট অভিযানে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

 

র‌বিবার ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সারাদেশব্যাপী চলবে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে দেশবাসীকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান, হাট-বাজার, স্কুল-কলেজসহ ঘনবসতিপূর্ণ এলাকার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো রায়পুর উপজেলাতেও শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতি শনিবার ও মঙ্গলবার রায়পুর উপজেলা প্রশাসন, রায়পুর পৌরসভা, ইউনিয়ন পরিষদ, স্থানীয় বাজার কমিটি, স্কুল ও মাদ্রাসার উদ্যোগে চলবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।
ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, শুধু সরকারি উদ্যোগ নয়—ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ।
তাই আসুন, আজ থেকেই শুরু করি।
নিজের বাড়ি, অফিস, দোকান, বাজার, স্কুল, মসজিদ, মন্দিরসহ আশপাশের পরিবেশ পরিষ্কার রাখি।
প্রতিদিন অন্তত ১০ মিনিট পরিচ্ছন্নতার কাজে সময় দিই।
নিজে পরিষ্কার থাকি, অন্যকেও উৎসাহিত করি।
ডেঙ্গু প্রতিরোধ করি, পরিচ্ছন্ন রাখি আমাদের প্রিয় দেশ।
আসুন, আজ থেকেই শুরু করি। এখন থেকেই শুরু করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা