April 19, 2026, 8:31 pm
শিরোনাম:
তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম! লক্ষ্মীপুর রামগতি‌তে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল জব্দ! গ্রেফতর ১ জন শত বছরের মীরগঞ্জ বাজার দেউলিয়ার পথে: মসজিদের জমি রক্ষায় ফুঁসে উঠেছে এলাকাবাসী রায়পুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রায়পু‌রে ইয়বা এবং গাঁজাসহ ৪ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার হরমুজ প্রণা‌লী ফের বন্ধ ক‌রে দি‌লো ইরান রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিনমজুর মহারাজ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লক্ষ্মীপুর রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ! ২০ হাজার টাকা জ‌রিমানা রায়পুরে মাদকের ভয়াল থাবা: প্রশাসনের নীরবতা নাকি ‘আইওয়াশ’? লক্ষ্মীপুর রামগতিতে ৮২ পিছ ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে সামাজিক বনায়নের লভ্যাংশে পেয়ে উপকারভোগীদে মুখে হাসি

Reporter Name

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক বনায়নের আওতায় গাছ বিক্রির লভ্যাংশ হিসেবে ৮ লাখ ৫০ হাজার টাকা পেয়েছেন উপকারভোগীরা। এতে হাসি ফুটেছে উপকার ভোগীদের মুখে।

বৃহস্পতিবার (৩১ মে) উপজেলার ইউএনও কার্যালয়ে এই লভ্যাংশ বিতরণ করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খাঁন। তার সঙ্গে ছিলেন উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক, রায়পুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ ও স্থানীয় সাংবাদিকরা।

২০১৯-২০২০ অর্থবছরে রায়পুর-পানপাড়া সড়কের দুই পাশের গাছ বিক্রির পর উপকারভোগীদের মধ্যে এ টাকা বিতরণ করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, একটি গ্রুপের ৪৯ জন সদস্যকে ১৩ হাজার ৬৫০ টাকা করে এবং আরেকটি গ্রুপের ১৫ জন সদস্যকে ১২ হাজার ৯০ টাকা করে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

স্থানীয় উপকারভোগীদের মধ্যে আবদুর রহিম, নুরুল আমিন ও শাহ আলম জানান, আমরা কখনো ভাবিনি বনের পাশে কাজ করে একদিন গাছ থেকে এই টাকা পাবো। এই অর্থ আমাদের পরিবারের জন্য বড় সহায়তা।

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, ২০১৭-১৮ ও ২০১৯-২০ অর্থবছরে রোপণ করা গাছের লভ্যাংশ ধাপে ধাপে উপকারভোগীদের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে হস্তান্তর করা হচ্ছে। এই প্রকল্পে আর্থিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে অর্থ বিতরণ হচ্ছে। তিনি আরও জানান, রায়পুরের পানপাড়া থেকে চাঁদপুর সীমান্ত পর্যন্ত দুইটি বাগানে আরও প্রায় ২৫ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা এবং ৭ লাখ ৪৯ হাজার ৫৮০ টাকা বিতরণের প্রক্রিয়া চলছে। সেখানে যথাক্রমে ১৮৯ ও ৬২ জন উপকারভোগী রয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক বনায়নের এ ধরনের প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখছে। এতে করে সরকারি বনভূমি যেমন সংরক্ষিত হয়, তেমনি স্থানীয় দরিদ্র পরিবারগুলোর আয় ও স্বাবলম্বিতাও নিশ্চিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা