April 17, 2026, 6:25 am
শিরোনাম:
অনুমোদনহীন মি‌ষ্টি বি‌ক্রি, সড়া‌কে অ‌নিয়ম ব‌ন্ধে ভ্রাম‌্যমান আদাল‌তের অ‌ভিযান রায়পুরে খাদিজাতুল কোবরা দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রায়পু‌রে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অ‌ভিযান! মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি ব‌রিশা‌লে র‌ডের বদ‌লে বাঁশ দি‌য়ে আয়রন ব্রী‌জের ঢালাই! এলাকায় তোলপাড় হরমুজ প্রণালী পু‌রোপু‌রি খু‌লে দি‌য়ে‌ছে ইরান লক্ষ্মীপু‌র রায়পুরে তেলের সংকট নিরসনে ফুয়েল কার্ড দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে ২৫০ জন নিখোঁজ মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রদীপ কুমার রায়,
নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাটনিগো পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ শুক্রবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৩৫) ও উদমারা গ্রামের বাসিন্দা। মোহাম্মদ রিয়ান হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মহিউদ্দিন আহমদ সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরছে এবং পুলিশি তৎপরতা আরও জোরদার হলে মাদক নির্মূলে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা