June 8, 2026, 11:01 am
শিরোনাম:
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর নতুন বাজারে নির্মাণাধীন সাততলা ভবন থেকে বাঁশ পড়ে ওষুধ কোম্পানির কর্মী আহত ‎

Reporter Name

‎আবু মুসা মোহন: রায়পুর নতুন বাজার এলাকায় নির্মাণাধীন একটি সাততলা ভবন থেকে অসাবধানতাবশত একটি বাঁশ নিচে পড়ে ওষুধ কোম্পানির কর্মী ওসমান গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির নির্মাণকাজ চলাকালে উপর থেকে হঠাৎ একটি বাঁশ নিচে পড়ে গেলে নিচ দিয়ে চলাচলরত ওসমানের মাতায় শরীরে আঘাত লাগে। আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
‎এলাকাবাসীর অভিযোগ, নির্মাণাধীন ভবনটিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ভবনের চারপাশে কোনো সেফটি নেট, সতর্কতামূলক ব্যারিকেড কিংবা শ্রমিক ও পথচারীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। ব্যস্ত বাজার এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি দুর্বল বলে অভিযোগ করেন স্থানীয়রা।
‎ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ভবনের মালিককে উপজেলা প্রশাসনের অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
‎স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা