July 6, 2026, 11:57 pm
শিরোনাম:
রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎ রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি! চার দিনেও মেলেনি হত্যার মোটিভ! রায়পুরে বামনি–কবিরহাট–রবিদাস সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর প্রেস ক্লা‌বে প্রয়াত প্রবীণ সাংবাদিক হারুনুর রশিদের স্মরণে দোয়া ও স্মরণসভা

Reporter Name

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে প্রবীণ সাংবাদিক, রায়পুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মরহুম হারুনুর রশিদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় রায়পুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হারুনর রশীদের সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন ভূইয়া দুলালের সভাপতিত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক নুরউদ্দিন জাবেদ ও দপ্তর সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা মরহুম হারুনুর রশিদের কর্মময় জীবন, সাংবাদিকতায় তার অবদান এবং ব্যক্তিগত সততা ও নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, তিনি ছিলেন একজন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিক, যিনি সবসময় সত্য ও মানুষের পক্ষে কলম ধরেছেন। তার শূন্যতা রায়পুরের সাংবাদিক অঙ্গনে কখনোই পূরণ হওয়ার নয়।

তারা আরও বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য তিনি ছিলেন অনুকরণীয় আদর্শ। তার দেখানো পথ অনুসরণ করেই সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা