April 16, 2026, 9:51 pm
শিরোনাম:
অনুমোদনহীন মি‌ষ্টি বি‌ক্রি, সড়া‌কে অ‌নিয়ম ব‌ন্ধে ভ্রাম‌্যমান আদাল‌তের অ‌ভিযান রায়পুরে খাদিজাতুল কোবরা দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রায়পু‌রে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অ‌ভিযান! মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি ব‌রিশা‌লে র‌ডের বদ‌লে বাঁশ দি‌য়ে আয়রন ব্রী‌জের ঢালাই! এলাকায় তোলপাড় হরমুজ প্রণালী পু‌রোপু‌রি খু‌লে দি‌য়ে‌ছে ইরান লক্ষ্মীপু‌র রায়পুরে তেলের সংকট নিরসনে ফুয়েল কার্ড দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে ২৫০ জন নিখোঁজ মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমতি চাইল বাংলাদেশ

Reporter Name

ডেস্ক নিউজ:
রাশিয়া থেকে তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় (ওয়েভার) চেয়েছে বাংলাদেশ। ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তথ্যসূত্র কালের কণ্ঠ।

বুধবার (১১ মার্চ) রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে সাশ্রয়ী দামে জ্বালানি নিশ্চিত করতে বাংলাদেশ বিকল্প উৎস খুঁজছে। এ কারণে রাশিয়া থেকে তেল কেনার সুযোগ পেতে যুক্তরাষ্ট্রের কাছে অস্থায়ী ছাড় চাওয়া হয়েছে।

কেন এই ওয়েভার গুরুত্বপূর্ণ?
বর্তমানে রাশিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে অনেক দেশ সরাসরি রাশিয়ার তেল কিনতে গেলে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ে। রাশিয়ার জন্য যুদ্ধ যেন আশীর্বাদ হতে যাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের জন্য ৩০ দিনের একটি অস্থায়ী ওয়েভার দিয়েছে, যাতে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেলের কার্গো ভারত কিনতে পারে। এই সিদ্ধান্ত মূলত বৈশ্বিক তেল সরবরাহের সংকট কমানোর জন্য নেওয়া হয়েছে। 

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সস্তা রুশ তেল অনেক দেশের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠছে।

এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের মতো কোনো অস্থায়ী ছাড় দেয় কি না। যদি দেয়, তাহলে বাংলাদেশের জ্বালানি বাজারে বড় প্রভাব পড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা