August 24, 2026, 8:54 pm
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরের দুর্গম চরাঞ্চলে কাজল (শিংনাথ) বেগুনে সাফল্য, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের দুর্গম চরাঞ্চলে কাজল জাতের (শিংনাথ) বেগুন চাষে অভাবনীয় সাফল্য এসেছে। যোগাযোগ ব্যবস্থা দুর্বল ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকা সত্ত্বেও চরাঞ্চলের কৃষকেরা আধুনিক চাষপদ্ধতি ও পরিশ্রমের মাধ্যমে উৎকৃষ্ট মানের বেগুন উৎপাদনে নজির গড়ছেন।
সরেজমিনে দেখা যায়, জেলার রামগতি, কমলনগর ও মেঘনা নদীঘেঁষা চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে সারি সারি কাজল (শিংনাথ) বেগুনের ক্ষেত। চকচকে কালচে রঙ, লম্বাটে আকৃতি ও নরম শাঁসের কারণে এ বেগুন বাজারে ব্যাপক চাহিদা পাচ্ছে। স্থানীয় কৃষকদের ভাষ্য, অন্যান্য জাতের তুলনায় কাজল বেগুন রোগবালাই কম হয় এবং ফলনও তুলনামূলক বেশি।
চরের কৃষক আবদুল করিম জানান, “আগে চর এলাকায় চাষ করে লাভ হতো না। এখন কাজল বেগুন চাষ করে প্রতি মৌসুমে ভালো আয় হচ্ছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় পাইকাররা এসে ক্ষেত থেকেই বেগুন কিনে নিচ্ছেন।”
কৃষি বিভাগ সূত্র জানায়, চর এলাকার মাটি ও আবহাওয়া কাজল (শিংনাথ) বেগুন চাষের জন্য উপযোগী। সঠিক সময়ে চারা রোপণ, জৈব সার ব্যবহার ও নিয়মিত পরিচর্যা করলে এ জাতের বেগুন থেকে ভালো ফলন পাওয়া যায়। ফলে চরাঞ্চলের কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বেগুন চাষ।
স্থানীয় বাজারে কাজল বেগুনের দামও সন্তোষজনক থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। দুর্গম চরাঞ্চলেও পরিকল্পিত কৃষিকাজ যে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিতে পারে—লক্ষ্মীপুরের কাজল (শিংনাথ) বেগুন চাষ তারই উজ্জ্বল উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা