August 26, 2026, 8:36 pm
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে তিনদিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষীপুর প্রতিনিধি

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এমন স্লোগানকে সামনে নিয়ে লক্ষ্মীপুরে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার (২৫ মে) সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে প্রধান অতিথি জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ভূমি মেলার উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি রাজিব কুমার সরকার বলেন, নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। এখন অনলাইনে ভূমি করসহ বিভিন্ন সেবা পাওয়া যায়। নিজে অনলাইনে ভূমি সেবা নিন, অন্যকেও উৎসাহিত করার আহ্বান জানান ডিসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান, হাসান মুহাম্মদ নাহিদ, শেখ সুমন ও সোহানা খন্দকার।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ মেলায় জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের ২১টি স্টল রয়েছে। যেখানে মৌজার নকশা, খাজনা পরিশোধসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে পারবেন সেবা গ্রহীতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা