আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত নারী রাশেদা বেগম পৌর শহরের ১০নং ওয়ার্ডে লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ভোরে জন্য ওযু করতে ওই নারী ঘর থেকে বের হন। এ সময় একই বাড়ির সেলিমের ছেলে ইমন হোসেনকে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। পরে রাশেদা বেগম ইমনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে। এক পর্যায়ে রাশেদার ঘরের ভেতরে প্রবেশ করে ইমন। পরে দরজা আটকিয়ে বটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতড়ি কােপাতে থাকে ইমন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ইমন হোসেনকে আটক করে।
এদিকে ঘাতক ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি-ভাতিজা। দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সঙ্গে ইমনের স্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন হোসেন। এরই জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয় বলে দাবি করেন পুলিশ।
এ ঘটনায় ইমনকে গ্রেপ্তার করা হয়। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।