June 7, 2026, 4:22 am
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে থাকার বিষয়টি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও রবিবার (২৫ মে) বিকেলে নিশ্চিত করেন। এর আগে ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ ও একই দিন সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে।

আবিরনগর এলাকায় দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম কালাম (৫০) সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুমিদপুর গ্রামের আব্দুর রবের ছেলে ও নিহত অপর ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় ফ্রেশ সিমেন্টবাহী কাভার্ড ভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক কালাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আহত এক বৃদ্ধকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, সড়কের উপর আহত হয়ে এক ব্যক্তি পড়ে ছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও অরূপ পাল বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তারা দুইজনই মারা গেছেন। মরদেহ মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা