July 7, 2026, 12:12 am
শিরোনাম:
রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎ রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি! চার দিনেও মেলেনি হত্যার মোটিভ! রায়পুরে বামনি–কবিরহাট–রবিদাস সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপু‌রে পেট্রোলিয়াম মজুত ও শর্ত লঙ্ঘন করায় ২ ব‌্যা‌ক্তি‌কে ভ্রাম‌্যমান আদাল‌তের অর্থদন্ড প্রদান

Reporter Name

ডেস্ক নিউজ:
সোমবার ৩০ মার্চ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট ও চৌমুহনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। অভিযানকালে লাইসেন্স ব‌্যা‌তিত পেট্রোলিয়াম মজুত ও শর্ত লঙ্ঘন করে বিক্রয় করার অপরাধে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী মো. রাশেদ হোসেন ও মো. রিয়াজ উদ্দিন নামক দুই ব্যক্তিকে মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয় এবং অবৈধভাবে মজুতকৃত ৪০০ লিটার পেট্রোল তাৎক্ষণিক বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে একটি পেট্রোল পাম্পেও তদারকি করা হয়, তবে সেখানে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। জনস্বার্থ রক্ষায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন; জেলা প্রশাসনের এ ধরণের তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা