ডেস্ক নিউজ:
লক্ষ্মীপুরে ১ কেজি গাঁজাসহ কেশব চন্দ্র দাসকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার বিশেষ টিম।
সোমবর ১৬ মার্চ ২০২৬ বিকেল ০৪:২০টায় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর কমলনগর থানধীন করুনা নগর বাজার হইতে ফজু মিয়ার হাট যাওয়ার রাস্তায় ননা মিয়া হাজী বাড়ীর প্রবেশ মূখে পাকা রাস্তার উপর হইতে কেশব চন্দ্র দাস(৫২) কে ১ কেজি গাঁজাসহ আটক করে জেলা গোয়েন্দা টিম। আটককৃত মাদক ব্যবসায়ির পিতা- মৃত পিয়লাল চন্দ্র দাস, মাতা-মৃত মিলন বালা দাস, সাং-চরজাঙ্গালিয়া ০৯ নং ওয়ার্ড ০৭ নং হাজির হাট ইউপি, থানাঃ কমলনগর , জেলাঃ লক্ষ্মীপুর।
গ্রেপতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।