June 7, 2026, 9:21 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে ৩ চক্ষু হাসপাতাল সিলগালা

Reporter Name

মাহমুদুর রহমান মনজু , লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক (চক্ষু) বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই রোগীদের সঙ্গে প্রতারণা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় তিনটি চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠানগুলো হলো – ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রায়পুর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান তিনটিতে এই অভিযান পরিচালনা করা হয়। লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালীন সময়ে রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মামুনুর রশীদ পলাশ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানগুলোর কোনো দায়িত্বশীল ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন জানান, লাইসেন্সবিহীন এবং স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা করছিল এই প্রতিষ্ঠানগুলো। এছাড়াও ওইসব প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকের সহকারী হয়েও অনেকে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিল। এসব অভিযোগে হাসপাতাল তিনটি সিলগালা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা