April 15, 2026, 9:44 pm
শিরোনাম:
ব‌রিশা‌লে র‌ডের বদ‌লে বাঁশ দি‌য়ে আয়রন ব্রী‌জের ঢালাই! এলাকায় তোলপাড় হরমুজ প্রণালী পু‌রোপু‌রি খু‌লে দি‌য়ে‌ছে ইরান লক্ষ্মীপু‌র রায়পুরে তেলের সংকট নিরসনে ফুয়েল কার্ড দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে ২৫০ জন নিখোঁজ মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত লক্ষ্মীপুর সদর ভেঙে নতুন উপজেলা ‘চন্দ্রগঞ্জ’, চূড়ান্ত ধাপে সরকারি সকল প্রক্রিয়া দাউদকান্দিতে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা: ঘটনাস্থলেই নিহত৭ , আহত ৬ মালয়েশিয়ায় ট্রাভেল পারমিট নিতে যে‌য়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু! বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু ক‌রে‌ছে এয়ার অ্যারাবিয়া
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‘সংবিধানই মানেই শেখ হাসিনার ভূত’—ফরহাদ মজহার

Reporter Name

প্রদীপ কুমার রায়:
“আমরা রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, অথচ আজও সেই পুরনো ভূতের ছায়া ঘোরে দেশে— তার নাম শেখ হাসিনা, আর এই ভূতের অন্য নাম সংবিধান।” এমনই তীব্র ভাষায় বর্তমান রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করেন খ্যাতিমান দার্শনিক, রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত ২৬তম সাহিত্য উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শেখ হাসিনার ভূত এখনও দেশের রাজনীতিতে জীবন্ত। যদি আমরা এই বাস্তবতা উপলব্ধি করতে পারি, তবে আমাদের আরও সচেতন ও সতর্ক হতে হবে।”

ফরহাদ মজহার আরও বলেন, “রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে আমাদের মূল চেতনা হতে হবে অর্থনৈতিক অগ্রগতি। আমরা চাই বাংলাদেশ একদিন ইউরোপ-আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে পরিণত হোক। ইতোমধ্যেই আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আমাদের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, এ ধারা আরও জোরদার করতে হবে।”

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি ডা. সালাহ উদ্দিন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডি ফোরামের উপদেষ্টা মো. আলাউদ্দিন, কবি ও প্রাবন্ধিক জসীম উদ্দিন মুহাম্মদ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দিন এবং চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা সাহিত্যচর্চার মাধ্যমে সমাজের ইতিবাচক রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাহিত্য-সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তায় নতুন মাত্রা যোগ করাই এখন সময়ের দাবি। তরুণ প্রজন্মকে আলোকিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা