আবু মুসা মোহন,বিশেষ প্রতিনিধি:-
বাংলাদেশের প্রবীণ সাংবাদিক, আজকের পত্রিকার সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার আর নেই। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে তিনি পাঠকদের কাছে ছিলেন সত্যনিষ্ঠ লেখার এক নির্ভীক কণ্ঠস্বর। জীবনের শেষ লেখায় তিনি লিখেছিলেন— “সত্য লিখে বাঁচা সহজ নয়।” এই বাক্যটি আজ সাংবাদিক মহলে, পাঠকের মনে এবং সাধারণ মানুষের হৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করেছে।
বিভুরঞ্জন সরকারের সাংবাদিকতা জীবন ছিল পাঁচ দশকেরও বেশি দীর্ঘ। তিনি রাজনৈতিক অস্থিরতা, গণআন্দোলন, রাষ্ট্রের নানা উত্থান-পতনের সাক্ষী থেকেছেন এবং সেইসব সময়ে কলম ধরেছেন সত্য ও মানুষের অধিকারের পক্ষে। জীবনের ঝুঁকি নিয়েও তিনি সত্য উচ্চারণ করেছেন, যা আজকের দিনে তরুণ সাংবাদিকদের জন্য এক অনন্য উদাহরণ।
তার সহকর্মী এবং ঘনিষ্ঠজনরা জানান, বিভুরঞ্জন সরকার ছিলেন নির্ভীক ও আপসহীন একজন সাংবাদিক। কখনোই তিনি দালালি বা পক্ষপাতমূলক লেখালেখিতে জড়াননি। নিজের পেশাগত সততা ও নীতিকে অটুট রেখেছিলেন শেষ দিন পর্যন্ত।
সাংবাদিক সমাজ বলছে, “তিনি প্রমাণ করেছেন কলমই সত্যিকারের শক্তি। তবে সেই সত্য লিখতে গিয়ে তাকে অনেক মূল্য দিতে হয়েছে।”
সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবনের শেষ মুহূর্তেও তিনি পাঠকদের সামনে রেখে গেছেন এক চিরন্তন সত্য—
“সত্য লিখে বাঁচা সহজ নয়।