July 21, 2026, 11:27 am
শিরোনাম:
রায়পুরে প্রবাসীর বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ বান্দরবানে মানবতার অনন্য দৃষ্টান্ত: নির্যাতিত মুসলিম নারীকে উদ্ধার করে পাশে দাঁড়ালেন মারমা নারী ম্রানুচিং মারমা সরকারি উদ্যোগে ১৪শ বৈদ্যুতিক বাস আসছে ঢাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৬ আগস্ট মাসে প্রবাসী কা‌র্ডের পরীক্ষামূলক উদ্বোধন, মিলবে ১০টি বিশেষ সুবিধা আনারসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন রায়পু‌রে জুলাই শহিদ দিবস উপল‌ক্ষে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী ২ নেতার উপ‌স্থি‌তি নি‌য়ে চল‌ছে নানা সমা‌লোচনা! বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সরকা‌রি ডিউটি ফেলে বেসরকারি হাসপাতালে রোগী দেখলে ব্যবস্থা নেওয়া হ‌বে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name

দেশ দিগন্ত ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সরকারি ডাক্তার ডিউটি টাইমে প্রাইভেট চেম্বার করলে পাবেন শাস্তি, চলছে গোয়েন্দা নজরদারি:

সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালীন বাহিরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) লাইসেন্স স্থগিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চলছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য সেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেবে সরকার। যার মধ্যে ৮০ শতাংশই হবেন নারী।

এদিকে, শরীয়তপুরে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. রাজেশ মজুমদার গত ৪ মার্চ নির্ধারিত সময়ে কর্মস্থলে না থেকে প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন। এ নিয়ে প্রকাশিত খবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি ফোন করে স্বাস্থ্যমন্ত্রীকে জানান।

এই ঘটনায় ডা. রাজেশ মজুমদারকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাব পত্র জারির তিন দিনের মধ্যে দিতে বলা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও জানান, পাশাপাশি ৬ মাসের জন্য ওই চিকিৎসকের লাইসেন্স স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যসেবা বিভাগকে বলা হয়।

সরকারি ডাক্তার ডিউটি টাইমে প্রাইভেট চেম্বার করলে পাবেন শাস্তি, চলছে গোয়েন্দা নজরদারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা