September 7, 2026, 7:50 am
শিরোনাম:
রায়পুরে গভীর রাতে ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন মিটার বসার আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল! জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রায়পুরে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ও অপকর্মের অভিযোগ লক্ষ্মীপুরে জামাল শন পাপড়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা রায়পুরে এখনো জ্বলছে লাকড়ির চুলা, ঐতিহ্য ধরে রেখেছে ‘বড় মিয়ার চায়ের দোকান’ রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ৪ নম্বর ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ গড়ার অঙ্গীকার সুমন হাওলাদারের রায়পুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সাইপ্রা‌সে এফ- ১৬ যুদ্ধ বিমান মোতা‌য়েন ক‌রে‌ছে তুরস্ক

Reporter Name

‌অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা ও ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাইপ্রাসের উত্তরাঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর পরিকল্পনা করছে তুরস্ক। নিরাপত্তা জোরদার করতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে।

শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে উত্তর সাইপ্রাসে সামরিক উপস্থিতি জোরদার করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। কয়েক দিন আগে সাইপ্রাস দ্বীপে ইরানি ড্রোন লক্ষ্যবস্তু হওয়ার পর এ উদ্যোগ সামনে আসে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের সম্ভাবনা নিয়ে তুরস্ক আলোচনা করছে। কেবল তুরস্কের স্বীকৃত তুর্কি রিপাবলিক অব নর্দান সাইপ্রাসের (টিআরএনসি) নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কূটনৈতিক আলোচনার সুযোগ এখনো রয়েছে এবং এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে আরও উদ্যোগ নেওয়া যেতে পারে—এ বিষয়ে স্টারমারের সঙ্গে আলোচনা করেছেন এরদোয়ান।

টেলিফোনালাপে এরদোয়ান জানান, বর্তমান সংকট নিরসনে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ ছাড়া তিনি স্টারমারকে বলেন, আঙ্কারা ইরানের ওপর হামলার পরবর্তী পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা