August 25, 2026, 11:55 pm
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সারাদেশে টেস্ট ছাড়া গরু জবাই, অ্যানথ্রাক্স ছড়ানোর আশঙ্কা

Reporter Name


‎আবু মুসা মোহন: দেশের বিভিন্ন স্থানে সরকারি স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরু জবাই ও মাংস বিক্রির ঘটনা বেড়েই চলেছে। এতে অ্যানথ্রাক্সসহ অন্যান্য সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ের অধিকাংশ বাজার ও কসাইখানায় গরু জবাইয়ের আগে প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি টেস্ট বা স্বাস্থ্য সার্টিফিকেট নেওয়া হয় না। ফলে অনেক ক্ষেত্রেই আক্রান্ত গরুর মাংস অজান্তেই বাজারে বিক্রি হচ্ছে।

‎বিশেষজ্ঞদের মতে, জবাইয়ের আগে ও পরে গরুর অ্যানথ্রাক্স, যক্ষা, মুখে-খুরে রোগ (FMD), ব্রুসেলোসিসসহ বিভিন্ন সংক্রামক রোগ পরীক্ষা করা বাধ্যতামূলক। এসব পরীক্ষা ছাড়া মাংস বিক্রি হলে তা মানুষের শরীরে সংক্রমণের বড় ঝুঁকি তৈরি করে।

‎বাংলাদেশে প্রতিবছর বর্ষা ও শরৎ মৌসুমে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এই সময়ে পশুর দেহে থাকা জীবাণু মাটি ও পানির মাধ্যমে সহজে ছড়ায়।

‎সচেতন মহল বলছেন, কসাইখানা ও বাজারগুলোতে সরকারি পশুচিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই বন্ধে প্রশাসনিক অভিযান জোরদারেরও দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা