August 28, 2026, 11:22 pm
শিরোনাম:
বান্দরবানে লোডশেডিংয়ের ভেলকিবাজি, বিপাকে পর্যটক ও স্থানীয়রা ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা, ক্ষোভ বাড়ছে জনমনে রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময় রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

১৭ বছ‌রের জঞ্জাল আমা‌দের প‌রিস্কার কর‌তে হ‌বে:পা‌নিসম্পদ মন্ত্রী

Reporter Name

ডেস্ক নিউজ:
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এই ১৭ বছরের জঞ্জাল আমাদেরকে পরিস্কার করতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘১৭ বছরের আবর্জনা বর্জ্য আমাদেরকে পরিস্কার করতে হবে। যেহেতু আমরা নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বে সব কাজ সকল ডিপার্টমেন্টের সহিত সমন্বয় করবোই। যারা দখল করে আছেন, যাদের বিশেষ প্রয়োজন সহযোগিতা করার, সবার আন্তরিকতা-সহযোগীতার মধ্য দিয়ে দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে কাজ করা, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। যখন এ কাজগুলো চালু রাখবো, তখন সেই সুবিধা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেবো।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সে সময় আমরা সেচ সুবিধা পেয়েছি। উৎপাদন দ্বিগুণ হয়েছে। মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। এতে আমরা স্বনির্ভর এলাকা গড়তে সক্ষম হয়েছি।

এখনো স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবার সহযোগিতা প্রয়োজন। প্রেসিডেন্ট জিয়ার খাল খনন কর্মসূচি তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। সেখানে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। এটা দেশবাসীর প্রয়োজনে এবং দেশের মানুষের সুবিধা বা স্বার্থের কারণে। সবার সহযোগিতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছি, তা আমরা সম্পন্ন করব।


তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এরমাধ্যমে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। সারাদেশেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা জকসিন ও মান্দারী খাল পরিদর্শন করেছি। খালে যে পরিমাণ ময়লা বর্জ্য পড়ে আছে বা দখল হয়ে আছে, এগুলো যদি আমরা কোনভাবেই সরিয়ে না নিই, তাহলে খাল খননের সুবিধা আমরা পাব না। সেজন্য একদিকে খাল খনন অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগীতা প্রয়োজন। যারা অবৈধভাবে দখলদার এবং বিভিন্ন জায়গায় ময়রা আবর্জনা পেলেন, তারা আরো সতর্ক এবং সজাগ হতে হবে। সবার আন্তরিকতা এবং সহযোগীতার মাধ্যমে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছে, এটি সফল হবে বলে আমরা মনে করছি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা