August 24, 2026, 9:38 pm
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে টিন ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা ড্রাইভার

Reporter Name

আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষীপুর)

লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যবসায়ীর সাড়ে চার লাখ টাকার বেশি নিয়ে লাপাত্তা হয়েছেন এক পিকআপ চালক। এ ঘটনায় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খলীল এন্ড সন্স রায়পুর টিন হাটার মালিক রিয়াজ হোসেন মিঝি সম্প্রতি এক গ্রাহকের কাছে টিন ও অন্যান্য মালামাল সরবরাহের জন্য পিকআপ চালক মোজাম্মেল হোসেনকে দায়িত্ব দেন। গ্রাহক মাল গ্রহণের পর চালকের কাছে ৪৫২,০০০ টাকা পরিশোধ করেন। কিন্তু চালক টাকা ব্যবসায়ীর হাতে না দিয়ে লাপাত্তা হয়ে যান।

পলাতক চালক মোজাম্মেল হোসেনের বাড়ি চট্টগ্রামের মিঠানালা মিশরাই এলাকায় আমান উদ্দিন কাজী বাড়ি। তার পিতার নাম আবুল বশর। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিবাহসূত্রে রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের অশক আলী বেপারী বাড়িতে বসবাস করছেন। তার স্ত্রীর নাম রুমা আক্তার, শ্বশুর আবদুল মোমিন, বাড়ি সোনাপুর গ্রাম, থানা রায়পুর।

ব্যবসায়ী রিয়াজ হোসেন মিঝি বলেন, “ড্রাইভারকে বিশ্বাস করে আমি মালামাল ডেলিভারি দিয়েছিলাম। গ্রাহক পুরো টাকা তার হাতে দেয়, কিন্তু সে টাকা নিয়ে উধাও হয়ে যায়। এতে আমি চরম ক্ষতিগ্রস্ত হয়েছি।”

তিনি আরও বলেন, “যে কোনো ব্যক্তি মোজাম্মেল হোসেনকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে।”এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা