April 22, 2026, 5:42 pm
শিরোনাম:
চিকিৎসক সংকটে অচল হ‌য়ে প‌ড়ে‌ছে রায়পুরের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্ৰ মালয়েশিয়ায় ১৪ প্রবাসী শ্রমিকের বেতন হ‌তি‌য়ে নি‌য়ে লাপাত্ত‌া সুপারভাইজার রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম! লক্ষ্মীপুর রামগতি‌তে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল জব্দ! গ্রেফতর ১ জন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মা ও ২ শিশুর গলাকাটা মরাদেহ উদ্ধার

Reporter Name



‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:-
‎ময়মনসিংহের ভালুকা পৌরসভার টিএন্ডটি রোডে এক ভাড়া বাসা থেকে মা ও তার দুই সন্তানের গলাকাটা মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ জুলাই (সোমবার) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

‎নিহতরা হলেন- গৃহবধূ ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)। নিহতদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার রাসেল স্পিনিং মিল নামে একটি পোশাক কারখানা চাকরি করেন। পরিবার নিয়ে তিনি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডে হায়উম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে কাজে যাওয়ার পর বাসায় ফিরে এসে রফিকুল বাড়ির দরজায় তালা লাগানো দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপরই স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে।

‎এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা