June 15, 2026, 11:30 pm
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে আমেনা ফার্মেসিতে চুরি, কয়েক লাখ টাকার ঔষধ ও নগদ টাকা লুট

Reporter Name

আরিফ হোসেন রুদ্র (রায়পুর) লক্ষীপুর :
লক্ষ্মীপুরের রায়পুর বাজার মেইন রোড সংলগ্ন সাবেক সোনালী ব্যাংক রোডে অবস্থিত “মেসার্স আমেনা ফার্মেসি”তে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ফার্মেসির মালিক ও ব্যবসায়ী জনাব আরিফুল হক স্বপনের দাবি, গতকাল (৩১ জুলাই) রাতে তাঁর দোকান থেকে কয়েক লাখ টাকার ওষুধ এবং নগদ টাকা চুরি হয়েছে।

চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে মূল ক্যাশ বাক্স ও ওষুধের গুদামে হানা দেয়। সকালে দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি প্রথম টের পান তিনি। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে জড়ো হন।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, বাজারে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় বারবার এমন ঘটনা ঘটছে। তারা দুঃখজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “এটা শুধু একজন ব্যবসায়ীর ক্ষতি নয়, পুরো বাজারের নিরাপত্তার প্রশ্ন।”

তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং বাজার এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা