April 23, 2026, 4:17 pm
শিরোনাম:
বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা কোন ভাড়া কত হলো চাঁদপু‌রে চোর‌কে নামাজ প‌ড়ি‌য়ে শুধরা‌নোর সু‌যোগ দি‌লো মাদ্রাসা কর্তৃপক্ষ লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান যু‌দ্ধের প্রভা‌বে ‌বিশ্ববাজা‌রে বে‌ড়ে‌ছে কন্ড‌মের চা‌হিদা এবং দাম চিকিৎসক সংকটে অচল হ‌য়ে প‌ড়ে‌ছে রায়পুরের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্ৰ মালয়েশিয়ায় ১৪ প্রবাসী শ্রমিকের বেতন হ‌তি‌য়ে নি‌য়ে লাপাত্ত‌া সুপারভাইজার রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার।
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে প্রবাসীর বাড়ীতে হামলা ও ভাংচুর, আহত-৩

Reporter Name

নিজস্ব সংবাদদাতা, রায়পুর লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন ইসমাইল শিকদার নামের এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় দুলাল মোল্লা, বাদশা মোল্লা, ইউনুস মোল্লাসহ ১০-১২ জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

গত ১২ নভেম্বর (বুধবার) রাত আনুমানিক ৮টার দিকে মোল্লার হাট সংলগ্ন সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে ঘরবাড়ি, শৌচাগারসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘর থেকে মূল্যবান আসবাবপত্র লুট করে।

এ সময় প্রবাসীর স্ত্রী সালমা বেগম (৪০), মেয়ে সুমাইয়া বেগম (১৮) ও জামাই আরিফ মাঝিকে (২৫) বেদম মারধর করা হয়। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে সালমা একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে পূর্ব থেকেই তাদের সঙ্গে আদালতে একটি মামলা চলমান। ঘটনার রাতেই পাশের এলাকায় একটি মাহফিল চলছিল। সেই সুযোগে দুলাল মোল্লা, বাদশা মোল্লা, ইউনুস মোল্লা, শাহিন মোল্লা এবং তাদের সহযোগীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে ঘরবাড়ি তছনছ করে এবং পরিবারের সদস্যদের রক্তাক্তভাবে জখম করে।

এদিকে অভিযোগ অস্বীকার করে দুলাল মোল্লা বলেন, এরকম কোন ঘটনা ঘটেনি উল্টো তাদের লোকজনকে মারধর করা হয়েছে।

এ বিষয়ে হাজীমারা পাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মমিনুল হক জানান, ঘটনার বিষয়টি অবগত আছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা