October 5, 2026, 9:45 pm
শিরোনাম:
সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক রায়পুরে ফুটপাত দখলে অতিষ্ঠ পথচারী, কর্তৃপক্ষ নীরব বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫ বছর ধরে চা বিক্রি করে জীবিকা, অসহায় মাঈন উদ্দিনের পাশে দাঁড়ানোর আহ্বান রায়পুরে রাস্তার ওপর সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, নেই শৃঙ্খলা শোক সংবাদ বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ বন্ধ, বেকার প্রায় দুই হাজার শ্রমিক স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ

Abu musa mohon

‎আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:
সাভারে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ‘উত্তরার জিসান’ পরিচয়ে এক ব্যক্তি ফোন করে নুরুজ্জামান ফিরোজের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ফোনে ওই ব্যক্তি মাত্র ২০ মিনিটের মধ্যে টাকা পরিশোধের জন্য চাপ দেন। টাকা না দিলে ‘রক্ত ঝরবে’ বলেও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ১৩ আগস্ট ২০২৬ সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুরুজ্জামান ফিরোজ। জিডি নম্বর ১৪৯৫।
হুমকির ঘটনায় নুরুজ্জামান ফিরোজ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন।
‎এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা