October 5, 2026, 9:46 pm
শিরোনাম:
সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক রায়পুরে ফুটপাত দখলে অতিষ্ঠ পথচারী, কর্তৃপক্ষ নীরব বেড়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫ বছর ধরে চা বিক্রি করে জীবিকা, অসহায় মাঈন উদ্দিনের পাশে দাঁড়ানোর আহ্বান রায়পুরে রাস্তার ওপর সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, নেই শৃঙ্খলা শোক সংবাদ বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ বন্ধ, বেকার প্রায় দুই হাজার শ্রমিক স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

abu musa mohon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধধি:- লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসমাইল মিজির ছেলে রহমত আলীর বিরুদ্ধে। গত (১৭ আগস্ট) উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

‎অভিযোগকারী গৃহবধূর বাড়ি ২ নম্বর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খাসেরহাট এলাকায়। অভিযুক্ত রহমত আলীর বাড়িও একই এলাকায় বলে জানা গেছে।

গৃহবধূর বোন রিনা বেগম অভিযোগ করে বলেন, বিয়ের কথা বলে তার বোনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রহমাত আলী। পরে বাড়িতে  পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের কাছে বিচার চাইতে গেলে রহমত আলীর ভাই মাহিন তার বোনকে মারধর করেন বলেও অভিযোগ করেন রিনা বেগম।

‎তিনি বলেন, আমরা গরিব মানুষ। এখন প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

‎অভিযোগের বিষয়ে অভিযুক্ত রহমত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করার পরেও  তার বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

তবে অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা